
অন্টারিওর তথাকথিত ক্রিপ্টো কিংকে ৭৫ হাজার ডলার হস্তান্তরকারী এক বিনিয়োগকারী বলেছেন, বিপুল অঙ্কের এই বিনিয়োগের স্কিমের পেছনে এইডেন প্লেটারস্কিই একমাত্র ব্যক্তি নন বলে মনে করেন তিনি। বিনিয়োগ স্কিমটি প্লেটারস্কির নামের সমার্থক হয়ে গেছে।
পরিচয় গোপন রাখা বিনিয়োগকারী আনা বলেন, এইডেনকে একাই এর পরিণাম ভোগ করুক তাতে আমি আগ্রহী নই। যারা এই চক্রের সঙ্গে আছেন এবং যারা তাকে ব্যবহার করেছে তাদেরও একই পরিণাম দেখতে চাই আমি।
বিপুল সংখ্যক বিনিয়োগকারীর ৪ কোটি ডলারের বেশি আত্মসাতের অভিযোগ সামনে আসার পর ২০২২ সালের আগস্টে দেউলিয়াত্বের দিকে চলে যান প্লেটারস্কি। অন্টারিওর হুইটবির ২৫ বছর বয়সী এই বাসিন্দা এরপর থেকে বিপুল অঙ্কের এই কেলেঙ্কারির কেন্দ্রে আছেন। তিনি একাই যে এই স্কিমের পেছনে আছেন তা বিশ^াস না করার যথেষ্ট কারণ তার কাছে আছে।
আনা বলেন, সেই সময় মাত্র ২২ বছরের একটি ছেলে বিরাট এই পরিকল্পনা করবে সেটা আমি ভাবতে চাই না।
২০২১ সালে পুরোনো এক বন্ধু আনাকে প্লেটারস্কির সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রথম দিকে তিনি অর্থ দিতে দ্বিধার মধ্যে ছিলেন। কিন্তু তার পরিচিত আরও দশজনের আগেই বিনিয়োগের বিষয়টি তাকে নিরাপদ বোধ করতে ভূমিকা রেখেছিল। এরপর তিনি তারযোগে ৭৫ হাজার ডলার প্লেটারস্কিকে পাঠিয়ে দেন। তার এক বন্ধু প্লেটারস্কির কাছে বিনিয়োগে ১০ হাজার ডলার আয় করেছিলেন। তার একটি ছবিও আনাকে বিনিয়োগে রাজি হতে সাহায্য করে।
মাত্র ছয় সপ্তাহের মধ্যে প্লেটারস্কি আনাকে বলেন, তার ৭৫ হাজার ডলারের বিনিয়োগ এখন ১ লাখ ২০ হাজার ডলার হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত তিনি বিনিয়োগ থেকে একটি পেনিও লাভ পাননি।

