
কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রিয়েলটর হিশাম চিশতি পেয়েছেন টপ প্রডিউসার এ্যাওয়ার্ড। একইসঙ্গে তিনি পেয়েছেন এম্পায়ার গ্লোব এ্যাওয়ার্ড। গত ১২ জানুয়ারি স্থানীয় সেলিব্রেশন ব্যাঙ্কোয়েট হলে রিয়েলটি টুয়েন্টি ওয়ানের এ্যানুয়্যাল গালা ডিনার পার্টিতে তাকে এসব এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০২৩ সালে প্রপার্টি কেনা-বেচায় কৃতিত্বের জন্যেই এসব এ্যাওয়ার্ড ।
কমিউনিটির বিশিষ্টজন এই আয়োজনে উপস্থিত ছিলেন। বাংলামেইল প্রতিবেদকের সঙ্গে আলাপকালে হিশাম চিশতি বলেন, ক্লায়েন্টদের বিশ্বাস ও ভালোবাসা আমার এই অর্জনের নেপথ্যের চাবিকাঠি।
আশা করছি ভবিষ্যতেও তাদের সহযোগিতা ও আস্থায় আরো সাফল্য অর্জন করবো।

