
গত ২৭ জানুয়ারী শনিবার কানাডার উইন্ডসরে বাংলাদেশ-কানাডা স্টুডেন্টস্ সোসাইটি (বি এস এস ডব্লিও) উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি অব উইন্ডসরের কাউন্সিলর এবং বিশিষ্ট আইনজীবী ফেবিও কোস্টেন্টি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বনামধন্য শিল্পদ্যোক্তা বকর হোসাইন এবং সাউথ এশিয়ান সেন্টারের প্রোগ্রাম ডিরেক্টর নন্দিনী তিরোমালা।
বাংলাদেশ থেকে আসা সদ্য আগত ছাত্রদের সর্বাঙ্গীণ সহায়তা প্রদান এবং সদ্য গ্রেজুয়েশন প্রাপ্ত ছাত্রদের চাকুরি প্রাপ্তির সহায়তার বিষয়টির উপর অতিথিগণ গুরুত্ব আরোপ করেন এবং প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বি এস এস ডব্লিও এর প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা সাইফুল আলম ভূঁইয়া এবং ডঃ ফজলে বাকীর উপস্থিতিতে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এর সভাপতি নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি নাগিব মাহফুজ। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইব্রাহিম খলিল এবং মেহনাজ তাবাসসুম। প্রিজেক্টরে আনিকা নাওয়ার এবং ভিডিও ধারনে মিথিলা-প্রসুন। ব্যানার – ইমরান হাসান।
তাছাড়া হল ডেকোরেশন, ফুড এন্ড এন্টারটেনম্যন্ট সহ সার্বিক সাহযোগীতায় ছিলেন মেহেদী হাসান, শওকত চৌধিরী, আশরাফুল ইসলাম, তাহমিদ আহমেদ, মনোয়ার ফয়সল, মনজুরুল, আসাদুজ্জামান, তাওহিদা, ইমতিয়াজ, মাহীন, সিনথিয়া, ফাহিম এবং ফাহিম সহ সোসাইটির নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।
বাংলাদেশ-কানাডা স্টুডেন্টস সোসাইটির উপদেষ্টাগন তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য এবং সুদূর প্রসারী কিছু ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একটি অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে সরকার কর্তৃক সদ্য নিবন্ধন প্রাপ্ত এই প্রতিষ্ঠানটির আগামীর পথচলা যেন কুসুমাস্তীর্ন হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

