
কানাডার সবচেয়ে জনবহুল শহর টরন্টোর সাইডওয়াককে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে। এই ইস্যুতে টরন্টো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এটা হচ্ছে টরন্টোবাসীর বিরুদ্ধে টরন্টোবাসী এবং যারা দৌঁড়ান তাদের বিরুদ্ধে যারা হাঁটেন তারা। কিছু অনলাইন ভিডিওর নিচে মন্তব্য বিভাগ দেখলে আপনার মধ্যে এই বিশ্বাস তৈরি হবে।
সিটির কিছু রানিং ক্লাবকে জড়িয়ে বিষয়টির অবতারণা করেছে টরন্টোর বাসিন্দাদের ছোট একটি অংশ। তাদের দাবি, রানিং ক্লাবগুলো সাইডওয়াককে তাদের ব্যক্তিগত ট্রেডমিলে পরিণত করেছে। পাশের পথচারীটির ব্যাপারে তাদের কোনো খেয়ালই নেই।
টরন্টোর একজন বাসিন্দা সামিয়া হোসেন বলেন, তারা এক কোণে বাঁক নেবে এবং বড় একটি গ্রুপ আপনার দিকে দৌঁড়াতে দৌঁড়াতে আসবে। সত্যি বলতে, আপনি বুঝবেনই না কী করবেন। আপনি পথচারী অবশ্যই এটা আমি মানছি। কিন্তু পাশ দিয়ে হাঁটা আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু আপনার সঙ্গে যদি কোনো ব্যাগ থেকে থাকে তাহলে তাহলে ব্যাগটির সঙ্গে তাদের ঘর্ষণ লাগবে।
নগরীর রানারদের রাশ টানার আহ্বান সংক্রান্ত একটি অনলাইন পিটিশনে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ স্বাক্ষর করেছে।
আরেকজন টিকটকার টরন্টোর রানিং ক্লাবের আকার ছোট করার আহ্বান জানিয়ে আরেকটি পিটিশন চালু করেছেন। তা না হলে রানারদের জন্য লেন ঠিক করে দেওয়ার দাবি জানানো হয়েছে। সিটি অব টরন্টো বলেছে, বড় ধরনের দৌঁড়ের অনুষ্ঠান হলে তারা রাস্তা বন্ধ করে দেয়।

