
২০২৩ সালে গাড়ি দুর্ঘটনায় ৪০০ জনের বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি)। ২০০৪ সাল থেকে এত বেশি সংখ্যক মৃত্যু আর দেখা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা এক ভিডিওতে ওপিপি সার্জেন্ট কেরি শিমিডট প্রদেশের ইম্পেয়ারড ড্রাইভিংয়ের বিস্তারিত তথ্য দেন। তাতে বলা হয়েছে, ২০২৩ সালে ওপিপি ১০ হাজারের বেশি ইম্পেয়ারড ড্রাইভিংয়ের অভিযোগ দায়ের করেছে, যা ২০২২ সালের তুলনায় ১৬ শতাংশ বেশি।
ইম্পেয়ারড ড্রাইভিংয়ের কারণে ২০২৩ সালে সংঘর্ষ বেড়েছে আগের বছরের তুলনায় ১০ শতাংশ।
২০২৩ সালে অন্টারিওতে অ্যালকোহল বা মাদক-সংক্রান্ত সড়ক দুর্ঘটনার কারণে নিহত হয়েছেন ৪৯ জন। এ ছাড়া গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪০০ জন।
শিমিডট বলেন, গত বছরের পরিসংখ্যানের তুলনায় এটা ঢের বেশি। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় অন্টারিওতে প্রাণ হারিয়েছিলেন ৩১৯ জন। ২০২৩ সাল শেষ হতে আরও কয়েকদিন বাকি আছে এবং সংখ্যাটি ৪০০ অতিক্রম করুক সেটা আমি চাই না।
গত সাত সপ্তাহ ধরা চলা ওপিপির ফেস্টিভ রাইড ক্যাম্পেইনে এক হাজার ২০০ অভিযোগ দায়ের করেছেন কর্মকর্তারা। শিমিডট বলেন, দয়া করে ভালো চালুক হোন। আর কোনো প্রাণহানি ছাড়াই যেনো আমরা নতুন বছরে পা রাখতে পারি।

