
কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং কবি শিহাব শাহরিয়ারের মা সারা শহীদুল্লাহ আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন।
গত ১২ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি চার ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মিরপুরে প্রথম নামাজে জানাজা এবং পরে নিজ গ্রাম শেরপুরের চরখারচরে দ্বিতীয় জানাজা শেষে স্বামীর কবরের পাশে দাফন করা হয় তাকে। প্রসঙ্গত, গত বছর তার স্বামী মুহাম্মদ শহীদুল্লাহ মারা যান।
সারা শহীদুল্লাহ’র মৃত্যুতে বাংলামেইল পরিবার শোক প্রকাশ করেছে।

