
গত ২২ নভেম্বর চট্টগ্রাম এসোসিয়েশন অফ কানাডা ইনক আরো একটি সাফল্যের মাইল ফলক অতিক্রম করলো। আমরা অঙ্গীকার করেছিলাম যে কোন মানবিক দূর্যোগে আমরা সবাই মিলে দুর্গতদের পাশে দাঁড়াবো । তারই ফলস্রুতিতে মাত্র কয়েক সপ্তাহ আগে সিদ্ধান্ত হয় আমরা যে যার সাধ্যমত অনুদান দিয়ে অসহায় অমানবিক অবস্থায় বোমার আঘাতে প্রতিনিয়ত মৃত্যু এবং ছিন্নভিন্ন শরীর নিয়ে অসহায় অবস্থায় পতিত প্যালেষ্টানীদের এবং শিশুদের সাহায্যার্থে এগিয়ে আসবো।
সবার অনুমতি সাপেক্ষে HCI – Human Concern International নামক যে সংগঠনটি কানাডা থেকে প্যলেষ্টাইনীদের সাহায্যার্তে দীর্ঘদিন ধরে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করি। উক্ত আন্তর্জাতিক সাহায্য সংস্থাটির হেড অফ ডোনেশন মিঃ আলী আসিম জাফরীর উপস্থিতিতে প্যলেষ্টাইনীদের সাহায্য বাবদ ড্রাফট হস্তান্তর করা হয়। উক্ত সংস্থার নর্থ ইয়র্ক কার্যালয়ে অনুদানের ড্রাফট হস্তান্তর সময়ে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার কর্মকর্তা ছাড়া ও চট্টগ্রাম এসোসিয়েশন এর সভাপতি সরওয়ার জামান, সেক্রেটারী সব্যসাচী চক্রবর্ত্তী, কোষাধাক্ষ্য সনৎ বড়ুয়া ।
যে সকল সদস্য এই অনুদানে সাধ্যমত দান করেছেন তাদের সবাইকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুদান প্রদান অনুষ্ঠান সমাপ্ত হয়। সকল অস্ত্রের যুদ্ধ বন্ধ হোক, মানবতার জয় হোক। আমরা যুদ্ধের বিপক্ষে কিন্তু মানবতার পক্ষে। প্রেস বিজ্ঞপ্তি।

