Latest Posts

হাইওয়ে ৪০১ হবে জাতি গঠনের প্রকল্প: ফোর্ড

- Advertisement -
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, জাতি গঠনমূলক প্রকল্প হিসেবে হাইওয়ে ৪০১ এর নিচ দিয়ে ট্যানেল নির্মাণে তার পরিকল্পনাকে প্রধানমন্ত্রী মার্ক কার্নি মান্যতা দেবেন বলে তিনি মনে করেন

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, জাতি গঠনমূলক প্রকল্প হিসেবে হাইওয়ে ৪০১ এর নিচ দিয়ে ট্যানেল নির্মাণে তার পরিকল্পনাকে প্রধানমন্ত্রী মার্ক কার্নি মান্যতা দেবেন বলে তিনি মনে করেন। তবে তিনি যে এর নিশ্চয়তা পেয়েছেন সে ধরনের কোনো ইঙ্গিত তিনি দেননি।

গত সপ্তাহে অটোয়া পাঁচটি ধারণা দিয়েছে, যেগুলো নবগঠিত মেজর প্রজেক্ট অফিস অনুমোদন প্রক্রিয়া ও ফাস্ট-ট্র্যাক করার মধ্য দিয়ে শুরু করবে। এ বছরের গোড়ার দিকে অন্টারিও অগ্রাধিকরামূলক পাঁচটি প্রকল্প জমা দেয়, যার মধ্যে ৪০১ টানেলও রয়েছে। কিন্তু ফেডারেল সরকার মাত্র একটি প্রকল্প নির্বাচন করেছে।

- Advertisement -

মঙ্গলবার সকালে ইন্টারন্যাশনাল প্লাউয়িং ম্যাচে সাংবাদিকদের ফোর্ড বলেন, তার হাইওয়ে টানেল পরিকল্পনা প্রধানমন্ত্রীর অনুমোদন পাবে বলে তিনি আশাবাদী। আমি বিশ^াস করি, তিনি এটা করবেন। টানেল প্রকল্পটি অটোয়া সমর্থন করবে কিনা এই প্রশ্নের উত্তরে এ কথা বলেন ফোর্ড।

তবে ফেডারেল সরকার বা কার্নির কাছ থেকে কোনো ধরনের আশ^াস পেয়েছেন কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

সমালোচকদের মতে, ফোর্ডের টানেলের ধারণা জাতি গঠনমূলক প্রকল্পের উচ্চতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এনডিপি নেতা মারিট স্টাইলিস বলেছেন, কার্নির কাছে পাঠানো ফোর্ডের ইচ্ছার তালিকায় হাইওয়ে ৪০১ এর তলদেশে টানেল নির্মাণের সম্ভাবনা অন্তর্ভুক্ত করা প্রদেশের অগ্রাধিকারগুলোতে জল ঘোলা করার মতো ব্যাপার।
তবে মঙ্গলবার প্রিমিয়ার এর প্রতিক্রিয়ায় এটা অনুমোদন পাওয়া উচিত বলে দাবি করেন। তিনি বলেন, উত্তর আমেরিকার মধ্যে এটা সবচেয়ে ব্যস্ত মহাসড়ক এবং জিডিপির ৫০ শতাংশ আসে টরন্টো থেকে। এটা আমাদের ৫ হাজার ৮০০ কোটি ডলারের সমপরিমাণ উৎপাদনশীলতা নষ্ট করছে। আমি মনে করি এটা জাতীয় জাতীয় সমস্যা।

গ্লোবাল নিউজের পক্ষ থেকে এ ব্যাপারে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.