
স্কুলবর্ষ শুরুর কেনাকাটার ধূম লাগলেও কানাডিয়ানদের আরও বেশি অর্থ ব্যয়ের ওপর সামান্যই ভূমিকা রাখতে পেরেছে। কারণ, আগস্টে ভোক্তা ব্যয় হ্রাস পেয়েছে।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে আরবিসি বলেছে, আগস্টে গড় খুচরা বিক্রয় দশমিক ৪ শতাংশ বাড়লেও সার্বিক খরচ ২ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। যানবাহন ও গ্যাসের ব্যয় বাদ দিয়ে কোর খুচরা বিক্রয় হিসাব করা হয়।
পূর্ববর্তী মাস অর্থাৎ জুলাইয়ের তুলনায়ও আগস্টে খুচরা বিক্রয় কম ছিল। জুলাইয়ে গড় খুচরা বিক্রয় বেড়েছিল ১ দশমিক ১ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক ছাড়া ব্যয়ের অধিকাংশ খাতে প্রবৃদ্ধি হলেও গতি শ্লথ। পোশাক খাতে ব্যয় বেশি বেড়েছে। অন্যদিকে ভ্রমণ খাতে ব্যয় তিন মাসের গড়ের ওপর মৌসুমি সমন্বয়ের পর দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে।
আরবিসির অর্থনীতিবিদ রাচেল বাটাগ্লিয়া প্রতিবেদনে বলেছেন, এই বসস্তে ভোক্তা কার্বন কর বাতিলের পর থেকে তিন মাসের গড়ের ভিত্তিতেগ্যাসোলিনে ব্যয় সংকোচন অব্যাহত রয়েছে। এই প্রবণতার অন্যতম চালক এটি।
আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ব্যবহার করে এবং নগদে কম অর্থ খরচ করছেন কানাডিয়ান ভোক্তারা। ডেটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান জে.ডি. পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস দেখিয়েছে, কানাডায় ক্রেডিট কার্ডে ব্যয় ১৭ শতাংশ কমে মাসিক এক হাজার ৩৩৬ ডলারে দাঁড়িয়েছে।
ব্যয় হ্রাস কেবল ক্রেডিট কার্ডেই সীমাবদ্ধ নেই। কার্ডধারীরা জানিয়েছেন, তাদের ডেবিট এবং নগদে ব্যয়ও ২০২৩ সালের পর থেকে হ্রাস পেয়েছে।

