Latest Posts

ফেডারেল বাজেট ৪ নভেম্বর

- Advertisement -
অর্থমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপে শ্যাম্পেইন

দীর্ঘ প্রতিক্ষিত ফেডারেল বাজেট ৪ নভেম্বরের উপস্থাপনের পরিকল্পনা করছে লিবারেল সরকার। অর্থমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপে শ্যাম্পেইন মঙ্গলবার হাউস অব কমন্সে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন এবং এই ঘোষণা দেন।

শ্যাম্পেইন বলেন, এই হাউসে ৪ নভেম্বর আমরা দারুণ বাজেট পেশ করতে যাচ্ছি। এটা হতে যাচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য প্রজন্মগত বিনিয়োগ। আমরা দেশকে গড়তে যাচ্ছি। আমরা আমাদের কমিউনিটিকে সুরক্ষিত করতে যাচ্ছি। আমরা কানাডিয়ানদের ক্ষমতায়ন করতে যাচ্ছি। জি৭ এর মধ্যে আমরা শক্তিশালী অর্থনীতি নির্মাণ করতে যাচ্ছি। আমরা দেশকে এমনভাবে গড়তে যাচ্ছি, যা আগে কখনোই হয়নি। আমরা একুশ শতকের কানাডাকে নির্মাণ করতে যাচ্ছি। আমরা সত্যিকারের উত্তর। শক্তিশালী ও মুক্ত।

- Advertisement -

কার্নি সরকার প্রথমে বাজেট ঘোষণা যে সময়ের ইঙ্গিত দিয়েছিল, এটা তার কিছুটা পরে। আগে মাসেই বাজেট পেশের কথা ছিল।

ফেডারেল সরকারের অর্থবছর সমাপ্তির সঙ্গে মিল রাখতে বসন্তেই সাধারণত ফেডারেল বাজেট দেওয়া হয়। কিন্তু এপ্রিলে ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি বাজেট উত্থাপন কিছুটা পিছিয়ে দেন।
বাজেটে সুনির্দিষ্টভাবে কী থাকছে তা এখন পর্যস্ত স্পষ্টভাবে জানা যায়নি। কিন্তু প্রধানমন্ত্রীসহ ফেডারেল নেতারা বলছেন, বাজেটে বড় ধরনের ব্যয় পরিকল্পনা থাকবে, সরকারের ভাষায়, যা দীর্ঘমেয়াদে কানাডার অর্থনীতিকে শক্তিশঅলী করবে। কিন্ত স্বল্পমেয়াদে ঘাটতি বাড়িয়ে দেবে।

প্রশ্নোত্তর পর্ব শেষে সাংবাদিকদের শ্যাম্পেইন বলেন, আমাদের কর্মী ও শিল্পের সুরক্ষায় বড় ধরনের বিনিয়োগ করতে হবে এবং নতুন এই বৈশি^ক অর্থনৈতিক ব্যবস্থায় কানাডা নিজেকে শক্তিশালী করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে এ কথা বলেন তিনি।

শ্যাম্পেইন বলেন, আমরা বৈশি^ক বাণিজ্য যুদ্ধের মাঝখানে আছি। আমাদের স্মার্ট বিনিয়োগ নিশ্চিত করা প্রয়োজন। এটা করার উপায় হলো আমাদের ব্যয়ের ব্যাপারে কঠোর হওয়া, যাতে করে বিনিয়োগের ক্ষেত্রে আমরা উচ্চাকাক্সিক্ষ হতে পারি। সুতরাং, আপনাকে খরচ কম করতে চাইতে হবে, যাতে করে আরও বেশি মূলধনী বিনিয়োগ করা যায়।

শ্যাম্পেইন আরও বলেন, যতটা পারা যায় সরকার স্বচ্ছ থাকতে চাইবে। কানাডিয়ানরা বেশ কিছুদিন ধরে খরচের লাগাম টেনে ধরেছেন। ফেডারেল সরকারও একই কাজ করবে সেটাই স্বাভাবিক।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.