Latest Posts

নোভা স্কশিয়ার উইন্ড ওয়েস্টের প্রাথমিক মূলধনী ব্যয় ৬০ বিলিয়ন ডলার

- Advertisement -
উইন্ড ওয়েস্ট অফশোর প্রকল্পের প্রথম পর্যায়ের মূলধনী ব্যয় হবে ৬ হাজার কোটি ডলা

উইন্ড ওয়েস্ট অফশোর প্রকল্পের প্রথম পর্যায়ের মূলধনী ব্যয় হবে ৬ হাজার কোটি ডলা। নোভা স্কশিয়ার সরকারের এক নথি থেকে এমনটাই জানা গেছে।

বৃহস্পতিবার প্রকাশিত নথিতে এই প্রাক্কলন রয়েছে। উচ্চাকাক্সিক্ষ পরিকল্পনাটিতে গতি আনতে অটোয়া নোভা স্কশিয়ার সঙ্গে কাজ করার প্রস্তুতি নিচ্ছে বলে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দেওয়ার পর নথিটি প্রকাশ করা হলো।

- Advertisement -

নথি অনুযায়ী, এই ব্যয়ের মধ্যে ৪ হাজার কোটি ডলার যাবে উইন্ড ফার্ম নির্মাণে। বাকি ২ হাজার কোটি ডলার খরচ হবে নতুন সঞ্চালন লাইন তৈরিতে। তবে এই ব্যয় কে বহন করবে এবং কীভাবে তা বণ্টিত হবে সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি নথিতে।
যদিও প্রদেশ বলছে, বিনিয়োগ, পারমিট এবং অনুমোদনে অটোয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নথির প্রস্তাবনায় বলা হয়েছে, অফশোর জ¦ালানি প্রকল্প থেকে উৎপন্ন বিদ্যুতের ওপর চার শতাংশ রয়্যালটি আশা করছে প্রদেশ। একইসঙ্গে নোভা স্কশিয়া ফেডারেল ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট প্রাপ্তির নিশ্চয়তাও চাইছে। পাশাপাশি কানাডা ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের মাধ্যমে কম সুদে ঋণের দিকে তাকিয়ে আছে তারা।

নথিতে বলা হয়েছে, ব্যয় কমিয়ে আনতে সবচেয়ে জরুরি হচ্ছে বিনিয়োগ প্রণোদনা এবং ঋণের স্বল্প সুদ।

নোভা স্কশিয়া বলছে, কোনো ধরনের সহায়তা না পেলে প্রতি মেগাওয়াট-ঘণ্টা অফশোর বায়ু বিদ্যুতের মূল্য দাঁড়াবে ২৪০ ডলার। তবে ট্যাক্স ক্রেডিট ও কম সুদে ঋণ পাওয়া গেলে প্রতি মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুতের মূল্য নেমে আসবে ১৭০ ডলারে।

গত জুলাইয়ে প্রদেশটি অফশোর বায়ু বিদ্যুৎ প্রকল্পের জন্য চারটি এলাকার কথা ঘোষণা করে। এগুলো হলো নোভা স্কশিয়ার পূর্ব উপকূলে ফ্রেঞ্চ ব্যাংক, মিডল ব্যাংক ও সেবল আইল্যান্ড ব্যাংক এবং কেপ ব্রেটনের উত্তরপূর্বে সিডনি বাইট।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.