Latest Posts

শিক্ষামন্ত্রীকে কপট বললেন স্কুল বোর্ড ট্রাস্টিরা

- Advertisement -
ব্যক্তিগত ব্যয়ের পিছু নেওয়ায় শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রাকে কপট বলে অভিযুক্ত করলেন অন্টারিও স্কুল বোর্ডের ট্রাস্টিরা

ব্যক্তিগত ব্যয়ের পিছু নেওয়ায় শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রাকে কপট বলে অভিযুক্ত করলেন অন্টারিও স্কুল বোর্ডের ট্রাস্টিরা। তারা বলেন, মন্ত্রিসভা ও প্রাদেশিক আইনসভার সদ¯্র হিসেবে তিনি নিজের খরচের জন্য হাজার হাজার ডলার সংগ্রহ করেছেন।

সরকার ও স্কুল বোর্ড ট্রাস্টিদের মধ্যে যে লড়াই চলছে এটা তাতে নতুন চমক। ট্রাস্টিদের অনেকেই বাদ পড়ার মুখে রয়েছেন।
ক্যালান্দ্রা সম্প্রতি অযাচিত ব্যয় নিয়ে স্কুল বোর্ডগুলোকে এক হাত নেন। সেই সঙ্গে প্রাদেশিকভাবে নিযোগপ্রাপ্ত সুপারভাইজরদের ট্রাস্টি ব্যয় পরীক্ষা এবং ব্যক্তিগত খরচ সামনে আনার দায়িত্ব দেন।

- Advertisement -

উদাহরণ হিসেবে সামনে এসেছে টরন্টো ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের চেয়ার মারকাস ডি ডোমেনসিওর মিল্কশেক বাবদ ১৫ ডলার খরচ এবং টিভি ওয়ালনাট ও একটি অ্যাপল ওয়াচ ব্যান্ড বাবদ ১৪৫ ডলার পরিশোধের বিষয়টি।

শিক্ষামন্ত্রী গ্লোবাল নিউজকে একাধিকবার বলেছেন, যারা ব্যবস্থাটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তারা যেন ব্যয়ের ক্ষেত্রে সৎ থাকেন সেই নিশ্চয়তা জনগণ আশা করে। আমরা যা দেখেছি তার মধ্যে কিছু আছে খুবই বিস্ময়কর। একদিন আমাকে বলা হলো, একজন ট্রাস্টি নায়াগ্রা ফলসের ক্যাসিনো থেকে ফেরার পথে অ্যাপল মিউজিকের জন্য ১ দশমিক ৩২ ডলার খরচ করেছেন। সেখানে তিনি দামি খাবারও খেয়েছেন।

ক্যালান্দ্রার কার্যালয় বলেছে, যে ব্যয়ের প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন তা টরনেটা ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের ট্রাস্টি মারিয়া রিজ্জোর। একই সঙ্গে তিনি অ্যাপল টিভি, অ্যামাজন ও আইক্লাউড সাবস্ক্রিপশনের দাবিও তোলেন।

রিজ্জোসহ ট্রাস্টিদের উদ্ধৃত করে টরন্টো অ্যান্ড ইয়র্ক রিজিয়ন লেবার কাউন্সিল বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, যাতে তার বিরুদ্ধে কপটতার অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে রিজ্জো বলেছেন, মন্ত্রী ক্যালান্দ্রা সাংবিধানিক কার্যালয়ের জন্য বছরে সম্ভবত ৪০ হাজার ডলার নেন। এবং খাবার, হোটেল ও অনুষ্ঠান বাবদ করদাতাদের হাজার হাজার অর্থ খরচ করেন। আমি ও আমার সহ-ট্রাস্টিদের সাংবিধানিক কার্যালয় নেই। স্থানীয় টিম হর্টন’সই আমাদের কার্যালয়। আমাদের অফিসের খরচ বলতে একটি কফি ও একটি মিল্কশেক। ১৫ ডলারের ব্যয় নিয়ে প্রশ্ন তোলা অবিশ^াস্যরকমের শঠতা। মন্ত্রী যেখানে স্ট্রবেরি প্যানকেক ও বারবিকিউ বাবদ হাজার হাজার ডলার ব্যয় করেন।

তবে খন্ডকালীন স্কুল ট্রাস্টিদের একজন মন্ত্রীর সঙ্গে তুলনা করা হাস্যকর।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.