
নোভা স্কশিয়ার দক্ষিণপশ্চিম উপকূলে ১ জুন থেকে মৎস্য কর্মকর্তারা এক হাজারের বেশি লবস্টার জাল জব্দ করেছে বলে জানিয়েছেন ফেডারেল কর্মকর্তারা। অবৈধভাবে লবস্টার ধরা বন্ধ করার অংশ হিসেবে জালগুলো জব্দ করা হয়েছে।
মৎস্য বিভাগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এখানো অভিযোগ দায়েল করা হয়নি। তাদের অভিযোগ আদালতের সামনে উপস্থাপন করতে কিছুটা সময় লাগবে।
আদিবাসী নেতৃত্বাধীন ফিশারির সঙ্গে এই গ্রেপ্তার ও জাল জব্দের কোনো সম্পর্ক রয়েছে কিনা সে ব্যাপারে কিছু বলেননি ওই মুখপাত্র।
মৎস্য বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, গত তিন মাসে কর্মকর্তারা দক্ষিণপশ্চিম নোভা স্কশিয়ার ৬১টি স্থান পরিদর্শন করেছেন এবং জালে ধরা পড়া ৪ হাজার ৪০০ এর বেশি লবস্টার অবমুক্ত করা হয়েছে।
বিভাগটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২৭ আগস্ট সেন্ট মেরিস বে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর একদিন আগে বে থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। ২০ আগস্ট কর্মকর্তারা একটি বোটে চেপে বসেন এবং অনুমোদন ছাড়াই লবস্টার ধরার অভিযোগে
তিনজনকে গ্রেপ্তার করেন। এ ছাড়া ৩১ জুলাই ইয়ারমাউথ কাউন্টির কর্মকর্তারা মাছ ধরার দুটি নৌকাসহ চয়জনকে গ্রেপ্তার করে।

