Latest Posts

আলবার্টার বিল ২৭ এর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ

- Advertisement -
এটা ছিল নতুন স্কুলবর্ষের প্রথম দিন

এটা ছিল নতুন স্কুলবর্ষের প্রথম দিন। স্বাভাবিকভাবেই আলবার্টার শিক্ষার্থীদের জন্য দিনটি ছিল উত্তেজনার। কিন্তু এজিবিটিকিউ২ কমিউনিটির তরুণরা যখন বাড়িতে ফিরবে তখন তাদের জন্য হয়তো কঠিন কোনো আলোচনা অপেক্ষা করছে।

ক্যালগেরিভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ স্কিপিং স্টোনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা অ্যামেলিয়া নিউবার্ট বলেন, আমার মতে, এটা ভালোবাসার পরিবর্তে লজ্জা শিক্ষা দিচ্ছে।

- Advertisement -

ইগ্যাল কানাডাকে সঙ্গে নিয়ে স্কিপিং স্টোন আলবার্টা প্রদেশের বিল ২৭ এর বিরুদ্ধে মঙ্গলবার সাংবিধানিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিতর্কিত এই আইনের আওতায় স্কুলে শিশুরা কোনো বিকল্প নাম বা সর্বনাম গ্রহণ করলে বাবা-মাকে বাধ্যতামূলকভাবে তা জানাতে হবে। এই পরিবর্তন অনুমোদনের আগে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের বাবা-মায়ের কাছ থেকে সম্মতি নিতে হবে।

নিউবার্ট বলেন, আমরা যখন এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করব তখন তরুণদের আমরা এই শিক্ষা দেব যে, তাদেরকে গ্রহণ ও ভালোবাসা শর্তসাপেক্ষ।

১ সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকর হয়েছে।

নিউবার্ট বলেন, এটি কিছু শিক্ষার্থী যারা স্কুলকেই একমাত্র নিরাপদ জায়গা বলে মনে করে তাদের কাছ থেকে অধিকার ও স্বাধীনতা কেড়ে নেওয়া। যে সিংহভাগ শিশু বাড়ির বাইরে যায় না তার পেছনে কারণ রয়েছে। তারা কোনো সহায়তা পায় না অথবা তাদেরকে বিদ্রুপের শিকার হতে হয়।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ মঙ্গলবার মেডিসিন হাটে দেওয়া বক্তৃতায় বলেন, তিনি আদালতের প্রক্রিয়া চতে দিতে চান। আমাদের চার্টার অব রাইটস অ্যান্ড ফ্রিডমসে যা লেখা হয়েছে তা যে যৌক্তিক ও তথ্য-প্রমাণভিত্তিক সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি মনে করি সেগুলো যৌক্তিক ও তথ্য-প্রমাণভিত্তিক।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.