Latest Posts

নোভা স্কশিয়ার সরকারি আবাসনে অপেক্ষমাণদের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে

- Advertisement -

নোভা স্কশিয়ার সরকারি আবাসনে অপেক্ষমাণ মানুষের সংখ্যা জুনে ৮ হাজার ছাড়িয়ে গেছে। অর্থাৎ, আট মাসে অপেক্ষমাণদের সংখ্যা বেড়েছে এক হাজার ২০০। বিরোধীদল এনডিপি বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে।

- Advertisement -

তথ্যের স্বাধীনতা আইনে করা অনুরোধের পরিপ্রেক্ষিতে নোভা স্কশিয়া প্রভিন্সিয়াল হাউজিং এজেন্সি এনডিপিকে এই উপাত্ত সরবরাহ করে। উপাত্তে দেখা যায়, ২৭ জুন পর্যন্ত প্রদেশজুড়ে সরকারি আবাসনগুলোতে অপেক্ষমাণ মানুষের মোট সংখ্যা ছিল ৮ হাজার ২৬৭ জন।
এনডিপি নেতা ক্লডিয়া শেন্ডার এক সাক্ষাৎকারে বলেন, অপেক্ষমাণদের সংখ্যা বৃদ্ধি এটাই প্রমাণ করছে যে, অনেকের সামনে আর কোনো বিকল্পই নেই। কারণ, বর্ধিত বাড়ি ভাড়া তারা সামলাতে পারছেন না। আমি মনে করি নোভা স্কশিয়ার বিপুল সংখ্যক মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আবাসন। এখন আমাদের সামনে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে আরও বেশি সংখ্যক মানুষ সরকারি আবাসনের অপেক্ষমাণ তালিকায় থাকার দিকে ঝুঁকছে।

সরকারি আবাসনের বড় চাহিদা রয়েছে হ্যালিফ্যাক্সে। প্রদেশের সবচেয়ে বড় শহরটির ৩ হাজার ৫৪৫ জন বাসিন্দা সরকারি আবাসনে নাম লিখিয়েছে। এর মধ্যে ২ হাজার ১৭৪ জন এক শয়নকক্ষের জন্য অপেক্ষমাণ তালিকায় রয়েছে। এর পরে সবচেয়ে বেশি এক হাজার ৭৮০ জন সরকারি আবাসনে রয়েছে প্রদেশের পশ্চিম অঞ্চলে বাসিন্দা। এর পরের অবস্থানে রয়েছে উত্তর অঞ্চল, যার বাসিন্দা এক হাজার ৬৭৭ জন এবং কেপ ব্রেটনের এক হাজার ২৬৫ জন।

প্রদেশে সরকারি আবাসন ইউনিট রয়েছে ১১ হাজারের বেশি। কর্মকর্তারা বলেছেন, গত ফলে গড় অপেক্ষমাণ সময় ছিল ১ দশমিক ৭ বছর।
গত ফেব্রুয়ারিতে প্রদেশের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে নতুন সরকারি আবাসন ইউনিটের সংখ্যা হবে দ্বিগুণ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.