Latest Posts

৮ কোটি ডলারের ট্যারিফ রিলিফ তহবিল পাচ্ছেন আটলান্টিকের ব্যবসায়ীরা

- Advertisement -
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

লিবারেল সরকারের গঠন করা ট্যারিফ রিলিফ তহবিল থেকে ৮ কোটি ডলার পাবেন আটলান্টিক কানাডার বন্যবসায়ীরা। এমনটাই জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

আঞ্চলিক শুল্ক প্রতিক্রিয়া উদ্যোগ হিসেবে অটোয়া ১০০ কোটি ডলার বরাদ্দ রেখেছে, যাতে করে ছোট ও মাজারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বাজার বৈচিত্র্য করার পাশাপাশি নতুন প্রযুক্তি আত্মীকরণ করতে পারে।

- Advertisement -

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ মোকাবিলা করে সামনে এগোতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ফেডারেল সরকার গত সপ্তাহে সংরক্ষণবাদি নীতি ও ট্যারিফ রিলিফ পদক্ষেপের প্যাকেজ ঘোষণা করেছে। কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক বদলাচ্ছে এবং দেশটি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের ওপর আগের মতো করে নির্ভর করতে পারবে না।

সিফুড শিল্প এই তহবিলের যোগ্য হবে বলে জানান প্রধানমন্ত্রী। চীনের বৈদ্যুতিক গাড়ির ওপর অটোয়ার ১০০ শতাংশ লেভি আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন আটলান্টিক কানাডার সিফুড শিল্পের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.