
অন্টারিওর গ্রামাঞ্চলের মাঠে তিন বছরের কন্যা শিশুকে ফেলে যাওয়ার অভিযোগে অভিযুক্ত মন্ট্রিয়লের এক মায়ের বিচার শুরু হচ্ছে। ১৫ সেপ্টেম্বর তার বিচার শুরু হওয়ার তারিখ ধার্য্য আছে।
আদালত জানতে পেরেছে যে, ক্রাউন এবং বিবাদী পক্ষ অভিযুক্তের মানসিক অবস্থার মূল্যায়ন নিয়ে যে সিদ্ধান্ত সে ব্যাপারে একমত হতে পারেনি। ফলে কুইবেক আদালতের বিচারক বার্ট্রান্ড সেন্ট-আর্নাউডই ঠিক করবেন ৩৪ বছরের নারীকে তার কৃতকর্মের জন্য ফৌজদারি অপরাধে দায়ী করা যায় কিনা।
আদালতে সংক্ষিপ্ত শুনানি শেষে প্রসিকিউটর লিলি প্রিভস্ট-গ্র্যাভেল সাংবাদিকদের বলেন, মামলার যে বিষয়বস্তু তা নিয়ে কোনো বিতর্ক নেই। যা নিয়ে বিতর্ক আছে তা হলো অপরাধ সংঘটনের সময় অভিযুক্তের মানসিক অবস্থা কেমন ছিল সেটা।
এই মায়ের বিরুদ্ধে ফৌজদারি অপরাধযোগ্য অবহেলার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধ হয়েছে শিশুটিকে শারিরীকভাবে ক্ষতি করা ও ফেলে দেওয়ার কারণে। ঘটনার সময় তার মানসিক স্বাস্থ্য কেমন ছিল তার মূল্যায়নে যে ফলাফল এসেছে তা গোপন রাখা হয়েছে।
অবস্থান সম্পর্কে কোনো কিছুই তার স্মৃতিতে নেই।
কয়েকদিনের নিবিড় খোঁজাখুঁজির পর ১৮ জুন অন্টারিও প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা তাকে জীবিত ও অচেতন অবস্থায় মন্ট্রিয়লের ১২০ কিলোমিটার পশ্চিমে অন্টারিওর ক্যাসেলম্যানের কাছে পান।

