
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ১৬ নভেম্বর মেরিডিয়ান হলে আসবেন। তা বই ‘১০৭ ডেজ’র প্রচারণায় ১৫টি শহর সফরের অংশ হিসেবে টরন্টোতে আসছেন তিনি। ২৩ সেপ্টেম্বর থেকে বইটির বিক্রি শুরু হবে।
শুক্রবার সকাল ১০টায় লাইভনেশনডটকমে টিকিট বিক্রি শুরু হয়। ১০৭ ডেজের একটি কপিও এর মধ্যে অন্তর্ভুক্ত। টিকিটের সঙ্গে আরও আছে হ্যারিসের একটি ছবি এবং তার স্বাক্ষরিত এক কপি ১০৭ ডেজ।
লাইভ নেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আমেরিকার ইতিহাসে অন্যতম বুনো ও ভাগ্য নির্ধারণী প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার গল্প প্রথমবারের মতো বলবেন হ্যারিস। বিশেষ এই অনুষ্ঠানে হ্যারিস যা দেখেছেন, যা শিখেছেন তা তিনি দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন।
কমলা হ্যারিস ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনিই হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভাইস প্রেসিডেন্ট।

