Latest Posts

প্রতিশোধমূলক শুল্ক থেকে সরে দাঁড়ানো আলোচনার ভালো ক্ষেত্র তৈরি করবে

- Advertisement -
প্রতিশোধমূলক শুল্ক থেকে সরে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কানাডাকে ভালো অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ডমিনিক লাব্লাঁ

প্রতিশোধমূলক শুল্ক থেকে সরে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কানাডাকে ভালো অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ডমিনিক লাব্লাঁ। এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ কিছু খাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপর্যয়কর শুল্কের সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে। পাশাপাশি মহাদেশীয় গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা সামনে রেখে যে উত্তেজনা তা প্রশমিত করতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

দি কানাডিয়ান পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লাব্লাঁ বলেন, সরকার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে কানাডিয়ান ব্যবসা ও কানাডিয়ান কর্মীদের একটি ভালো চুক্তি উপহার দেওয়া। টেবিলের অপর পাশের প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলকভাবে বসার প্রস্তুতি নেওয়া উচিত আমাদের।

- Advertisement -

প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত শুক্রবার এক ঘোষণায় বলেন, কানাডা কিছু মার্কিন পণ্যের ওপর থেকে প্রতিশোধমূলক শুল্ক বাতিল করবে।

তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের ওপর কানাডার পাল্টা শুল্ক বহাল থাকবে।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ডেনাাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন। কার্নি বলেন, প্রেসিডেন্ট তাকে এই আশ^াস দিয়েছেন যে, প্রতিশোধমূলক শুল্ক বাতিল বাণিজ্য আলোচনা শুরু করতে সহায়ক হবে।
ঘোষিত সময়সীমা ১ আগস্টের আগে শুল্ক যাতে না আরোপ করা হয় সেজন্য জুলাইয়ে ওয়াশিংটন সফর করেন লাব্লাঁ। তিনি বলেন, কানাডার প্রতিশোধমূলক শুল্ক ট্রাম্প প্রশাসনের কাছে বিবাদের অন্যতম বিষয়।

তবে চুক্তিটি শেষ পর্যন্ত হয়নি এবং ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেন। ফেন্টানাইলের প্রবাহ এবং প্রতিশোধমূলক শুল্ক যে বর্ধিত এই শুল্কের পেছনের কারণ হোয়াইট হাউস সেই ইঙ্গিত দিয়েছে। তবে সিইউএসএমএর আওতাধীন পণ্য বর্ধিত এই শুল্কের বাইরে রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.