
গত ২৪ আগস্ট রবিবার বিকেল ৭ থেকে রাত ১০-৩০ পর্যন্ত ৩০৯৬ ড্যানফোর্থ এভিনিউ রাঁধুনী রেষ্টুরেন্টে তামান্না হজ্জ গ্রুপের উদ্যোগে হজ্জ সেমিনার ২০২৫/২০২৬ অনুষ্ঠিত হয়। বিশাল আয়োজনে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ থেকে আগত তামান্না হজ্জ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুল হক মামুন। সভায় সভাপতিত্ব করেন তামান্না হজ্জ গ্রুপের কানাডা প্রতিনিধি ফারুক খান।
প্রথমে কোরআন তেলাওয়াত করেন হাজী আজিজুল হক , তারপর প্রধান বক্তা হজ্জের বিস্তারিত উপস্থাপনা করেন এবং বিগত ১৭ বছর যাবত হজ্জের অনেক অভিজ্ঞতা আলোকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং অল্প খরচে বাংলাদেশী ভাই ও বোনেরা কানাডা থেকে নির্বিঘ্নে অল্পসময়ে কিভাবে সঠিক পথে হজ্জ পালন করতে পারেন তার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন মোঃ আসাদুল হক মামুন । এই বছর যারা টরন্টো থেকে হজ্জ পালন করেছেন তাদের মুখে বিভিন্ন ভালো মন্দ অভিজ্ঞতা তুলে ধরেন ।
বিশেষ করে এইবার হজ্জ পালনের অভিজ্ঞতা এবং তামান্না হজ্জ গ্রুপের অনেক প্রশংসা করেন মিসেস মনিরা বেগম, আতাউর রহমান , কাজী ফরিদ আহাম্মেদ, আজিজুল হক , জয়নাল আবেদীন, আর বক্তব্য রাখেন মোনাজাত পরিচালনা করেন ড্যানফোর্থ ইসলামিক সেন্টার এর ইমাম মাওলানা ফারুক আহম্মেদ। সভাপতির বক্তব্যে ফারুক খান বলেন আমরা যারা প্রবাসে আছি আমাদের অনেক কষ্টে অর্জিত উপার্জন তাই আমরা হজ্জ করতে আগ্রহী তবে অল্প খরচে নিরাপদে নির্বিঘ্নে সঠিক পদ্ধতিতে হজ্জ করতে চাই সহি সুন্নাহ মোতাবেক।
ফারুক খান আরো বলেন, আপনারা নিঃসন্দেহে তামান্না হজ্জ গ্রুপের মাধ্যমে যেতে পারবেন ইনশাআল্লাহ আমার ফোন নাম্বার ৪১৬ ৭৩১ ০৩৪৩ ওয়াসআপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।আরো উপস্থিত টরন্টো শহরে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক,ব্যবসায়ীক, অতি পরিচিত মুখ মজিবুর রহমান, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম মিন্টু,হেলাল সরকার, দেলোয়ার খান, মিজানুর রহমান বাদল, ফিরুজ খান, মিজান রহমান, জাকির হোসেন,তাজুল ইসলাম, আসরাফ চৌধুরী, সামসুল হক,নিউ ইয়র্ক থেকে এম এ আজাদ প্রমুখ আরো উপস্থিত অনেকে বোনেরা।
সব শেষে রাতে ডিনার আয়োজন ছিল দারুণ সুস্বাদু খাবার। কানাডিয়ান ৮,০০০ আট হাজার ডলারে ২০২৬ হজ্জ পালন করতে পারেন টরন্টো, অন্টারিও থেকে। প্রেস বিজ্ঞপ্তি।

