Latest Posts

ট্রাম্পের প্রশংসায় মার্ক কার্নি

- Advertisement -

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টার জন্য মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে শনিবার অস্বভাবিক এক বিবৃতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞরা যখন প্রেসিডেন্ট ট্রাম্প ও আলাস্কায় তার বৈঠককে নিন্দার চোখে দেখছেন ঠিক সেই সময় তার নেতৃত্বের প্রকাশ্য প্রশংসা করলেন কার্নি। তারা বলছেন, এই বৈঠকের কিছুটা মূল্য আছে এবং এটা সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ভাবমূর্তী উন্নত করার একটি সুযোগ দিয়েছে।

- Advertisement -

প্রধানমন্ত্রী কার্নি শনিবার সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বেআইনি যুদ্ধ অবসানের একটি সুযোগ তৈরি করছে। যেকোনো ন্যায়ানুগ ও স্থায়ী শান্তির জন্য শক্তিশালী ও বিস্বাযোগ্য নিরপত্তা নিশ্চয়তা অপরিহার্য। কোয়ালিশন অব উইলিংয়ের অংশ হিসেবে নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই যে উদারতা আমি তাকে সস্বাগত জানাই। ইউক্রেনের প্রতি আমাদের শক্ত সমর্থন এবং শান্তি ও নিরাপত্তার প্রশ্নে আমাদের অভিন্ন প্রতিশ্রুতি জোরদার করতে আমরা প্রেসিডেন্ট জেলেনস্কি ও কোয়ালিশন অব উইলিংয়ে আমাদের অংশীদারদের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।

কার্নি যখন ট্রাম্পের প্রশংসা করছেন তখন তার মন্ত্রিসভার দুজন সদস্য কানাডা-সুইডেন বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করার জন্য স্টকহোমে অবস্থান করছিলেন। সুইডেন সফরের আলোচ্যসূচিতে রয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়। সেটা হচ্ছে সাবের গ্রিপেন যুদ্ধবিমান ক্রয়। এই যুদ্ধবিমান লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ স্ট্রাইক ফাইটারের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী।

দুটি ঘটনাই এমন সময় ঘটল যখন ট্রাম্প প্রশাসনের ওপর নতুন শুল্ক আরোপের চেষ্টায় রত কানাডা। এ ছাড়া উভয়য পক্ষই বাণিজ্য চুক্তিতে উপনীত হওয়ার নির্ধারিত সময়সীমা ১ আগস্ট পেরিয়ে এসেছে।
সাম্প্রতিক ফেডারেল নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মার্ক কার্নি কানাডিয়ার সরকার যে ৮৮টি এফ-৩৫ ফাইটার ক্রয়ের পরিকল্পনা করেছিল তা পর্যালোচনার আদেশ দেন। আমেরিকান জেট প্রস্তুতকারক লকহিড মার্টিনের কাছ থেকে প্রতিটি ৮ কোটি ৮০ লাখ ডলার মূল্যে জেটগুলো কেনার পরিকল্পনা ছিল। কানাডা কেবলমাত্র ১৬টি ক্রয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

সুইডিশ কোম্পানি সাব কানাডায় জেটগুলো নির্মাণের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। এ ছাড়া সেখানে নতুন করে ৬ হাজার কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.