
স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে অটোয়ার হাইওয়ে ৪১৭ এ বিপজ্জনক গতিতে গাড়ি চালালেন প্রদেশের বাইরের এক চালক। অটোয়া পুলিশের ট্রাফিক এস্কর্ট অ্যান্ড এনফোর্সমেন্ট ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, রোববার বাউন্ডারি রোডের কাছে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার গতি চলা ওই গাড়িটি শনাক্ত করেন কর্মকর্তারা। সড়কটিতে গাড়ির নির্ধারিত গতি সীমা ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার।
পুলিশ বলেছে, আপনি যখন আপনার স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে গাড়ি চালাবেন তখন আপনাকে বাড়তি সর্তকর্তা অবলম্বন করতে হবে। এর পেছনে স্পষ্ট কারণ রয়েছে।
ট্রাফিক ইউনিট শনিবার টিম রোডের কাছে হাইওয়ে ১৭৪ এ ঘণ্টায় ১৩৬ কিলোমিটার গতিতে গাড়ি চালানো এক চালককেও ধরে। এটা একটি নির্মাণ এলাকা এবং এখানে যানবাহনের সর্বোচ্চ গতি সীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার।
পুলিশ বলছে, নগরীতে আগ্রাসী চালক ও মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো চালকদের ওপর নজরদারি অব্যাহত রেখেছেন ট্রাফিক ইউনিটের কর্মকর্তারা।
অন্টারিওতে স্টান্ট ড্রাইভিংয়ের শাস্তি তৎক্ষণাৎ ৩০ দিনের জন্য লাইসেন্স স্থগি করা। অপরাধ প্রমাণিত হলে সেক্ষেত্রে সর্বনি¤œ জরিমানা ২ হাজার ডলার। সেই সঙ্গে অতিরিক্ত এক বছরের জন্য লাইসেন্স স্থগিত করা। ছয়টি ডিমেরিট পয়েন্টের পাশাপাশি সর্বোচ্চ ছয় মাসের কারাদ-ের বিধানও রয়েছে।

