
প্রধানমন্ত্রী মার্ক কার্নির জনপ্রিয়তা গ্রীষ্মে কিছুটা কমলেও সার্বিকভাবে ইতিবাচক অবস্থায় রয়েছে। অ্যাবাকাস ডেটার নতুন এক সমীক্ষা এই ধারণা দিচ্ছে।
প্রতিষ্ঠানটির সর্বশেষ সমীক্ষায়, কার্নির নেতৃত্বাধীন লিবারেল সরকারের প্রতি অনুমোদনের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ, জুলাইয়ের মাঝামাঝি সময়ের তুলনায় যা ২ শতাংশীয় পয়েন্ট কম। আর মার্চের পর থেকে এই অনুমোদন সর্বনয¤œ।
কার্নির সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৮ শতাংশ কানাডিয়ান। এর বিপরীত মতামত দিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ১৯ শতাংশ কানাডিয়ান। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর প্রতি ন্টি অনুমোদনের হার ইতিবাচক। তবে এই অনুমোদনের হার অ্যাবাকাসের পূর্ববর্তী সমীক্ষার চেয়ে ২ শতাংশীয় পয়েন্ট কম।
অ্যাবাকাসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড কোলেন্টো এক বিবৃতিতে বলেছেন, কার্নির জনপ্রিয়তা কমার সঙ্গে অভ্যন্তরীণ কিছু নথির অগ্রগতি না হওয়ার সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে চলমান আন্তর্জাতিক দর-কষাকষির বিষয়টিও এর সঙ্গে সম্পর্কিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সপ্তাহে কানাডিয়ান পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন সেই সপ্তাহেই সমীক্ষাটি চালানো হয়। ১ আগস্ট সময়সীমার মধ্যে বাণিজ্য চুক্তিকে পৌঁছাতে না পারার ফল হিসেবে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
অন্যদিকে কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন ৪২ শতাংশ কানাডিয়ান। তার ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করেছেন ৪১ শতাংশ কানাডিয়ান। কয়েক মাসের মধ্যেই এটাই পয়লিয়েভরের সবচেয়ে ভালো রেটিং বলে জানিয়েছেন কোলেট্টো।
কানাডিয়ানদের মধ্যে ট্রাম্পের ব্যাপারে মনোভাব মোটাদাগে নেতিবাচক। লিবারেলদের প্রতি সমর্থন সামান্য কমলেও এই গ্রীষ্মে রাজনৈতিক অগ্রাধিকার মোটামুটি অপরিবর্তিত রয়েছে।
অ্যাবাকাসের সমীক্ষা বলছে, এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে মনস্থির করা ৪৩ শতাংশ ভোটারের ভোট পাবে। কনজার্ভেটিভরা পাবে মনস্থির করা ৪০ শতাংশ ভোটারের ভোট। মধ্য জুলাইয়েও ভোটারদের মনোভাব এমনটাই ছিল। সমীক্ষায় অন্য ফেডারেল দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন যেসব ভোটার তাদের হার এক অংকের ঘর।
৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত এক হাজার ৬৮৬ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি পরিচালনা করে অ্যাবাকাস ডেটা।

