Latest Posts

নতুন ক্যাম্পেইন ম্যানেজার পাচ্ছে কনজার্ভেটিভ পার্টি

- Advertisement -

আগামী ফেডারেল নির্বাচনে নতুন ক্যাম্পেইন ম্যানেজার পাচ্ছে কনজার্ভেটিভ পার্টি। জেনি বায়ার্ন বলেছেন, এই বসন্তে দায়িত্ব পালন করা পদটি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

- Advertisement -

বায়ার্ন দলীয় নেতা পিয়েরে পয়লিয়েভরের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। ২০১১ ও ২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের ক্যাম্পেইনও পরিচালনা করেছিলেন তিনি। ২৮ এপ্রিলের পর থেকে তিনি সমালোচনার লক্ষ্যে পরিণত হন। লিবারেলদের কাছে টানা চতুর্থবার হেরে যাওয়ার পর কিছু কনজার্ভেটিভ তার পদত্যাগ দাবি করেন।

বিয়ন্ড আ ব্যালট শীর্ষক একটি পডকাস্টে সম্প্রতি বিস্তারিত সাক্ষাৎকার দেন বায়ার্ন। সেখানে তিনি বলেন, তার মিশন হচ্ছে অধিক সংখ্যক নারীকে রাজনীতিতে টেনে আনা। কনজার্ভেটিভ ক্যাম্পেইনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শুল্ককে গুরুত্ব না দেওয়াটা সঠিক কাজ ছিল।

বায়ার্ন বলেন, লিবারেলদের জয়লাভের কারণ ট্রাম্পের সঙ্গে দর-কষাকষি নিয়ে তার সক্ষমতা নিয়ে মিথ্যাচার করা। অন্যদিকে জানুয়ারির সমীক্ষায় যেমনটা দেখা গিয়েছিল সেই ভোটার বেইজ কনজার্ভেটিভরা ধরে রেখেছিল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.