Latest Posts

নতুন পাইপলাইন নিয়ে গবেষণার উদ্যোগ

- Advertisement -
পরিশোধনের জন্য আলবার্টা থেকে জ¦ালানি তেল ও গ্যাস প্রদেশে নিয়ে আসতে নতুন পাইপলাইনের পরিকল্পনা করছে অন্টারিও

পরিশোধনের জন্য আলবার্টা থেকে জ¦ালানি তেল ও গ্যাস প্রদেশে নিয়ে আসতে নতুন পাইপলাইনের পরিকল্পনা করছে অন্টারিও। এজন্য একটি সম্ভাব্যতা সমীক্ষার জন্য প্রস্তাব আহ্বান করা হয়েছে প্রদেশের পক্ষ থেকে।

অন্টারিওর গুরুত্বপূর্ণ খনিজ ওয়েস্টার্ন কানাডার বন্দরে নেওয়ার জন্য নতুন পাইপলাইন ও রেল লাইন স্থাপনে গত মাসে অন্টারিও, আলবার্টা ও সাস্কেচুয়ানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এই বিষয়টি সামনে এল।

- Advertisement -

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, কানাডার আর জ্বালানি অবকাঠামোর জন্য সীমান্তের ওপারের ওপর নির্ভর করার সুযোগ নেই। সেই সঙ্গে কানাডিয়ানদের জ¦ালানিতে প্রবেশে স্থিতিশীলতা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন পাইপলাইন ও রেল লাইন প্রয়োজন।
আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ বলেন, আলবার্টা-অন্টারিও জ¦ালানি করিডোর আলবার্টার তেল ও গ্যাসের দেশব্যাপী ও সারাবিশে^র বাজারে প্রবেশে সাহায্য করবে।

সম্ভাব্যতা সমীক্ষা জেমস বে, হাডসন বে এবং গ্রেট লেকে নতুন বন্দরের সম্ভাবনাও খুঁজে দেখবে। সেই সঙ্গে পাইপলাইন রুট বরাবর নতুন ও সম্প্রসারিত পরিশোধনাগারের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

পাশাপাশি অন্টারিও চায়, পেট্রোলিয়ামের একটি জরুরি মজুদ তৈরির সুবিধার বিষয়টি বিবেচনাও করা হবে গবেষণায়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.