Latest Posts

পিয়ারসন বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে হাম সংক্রমণের ব্যাপারে সতর্কতা

- Advertisement -
নতুন একজনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইয়র্ক রিজিয়নের জনস্বাস্থ্য কর্মকর্তারা

নতুন একজনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইয়র্ক রিজিয়নের জনস্বাস্থ্য কর্মকর্তারা। নতুন এই সংক্রমণ এর আগে ১ আগস্ট সংক্রমণ থেকে আলাদা এবং দুটি সংক্রমণ সাইটের সঙ্গে এটি সম্পর্কযুক্ত বলে জানিয়েছে স্বাস্থ্য ইউনিটটি।

সাইট দুটি হলো ৩০ জুলাই বিকাল ৫টা ১০ মিনিট থেকে ৭টা ৩৩ মিনিটের মধ্যে নিউ জার্সির নিউয়ার্ক থেকে ছেড়ে আসা এয়ার কানাডার এসি ৮৮৮১ ফ্লাইট এবং টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-১। উভয় ক্ষেত্রেই লোকজনকে ২০ আগস্ট পর্যন্ত কোনো ধরনের লক্ষণ দেখা দেয় কিনা সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ, ভাইরাসের সংস্পর্শে আসার ২১ দিন পর পর্যন্ত উপসর্গগুলোর দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -

ওইদিন ওই সময় কেউ এই দুটি সাইটের যেকোনো একটিতে অবস্থান করার অর্থ হলো তিনি হামে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। ৭ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ইয়র্ক রিজিয়ন পাবলিক হেলথ (ওয়াইআরপিএইচ)।

উল্লেখিত ফ্লাইটে যারা ছিলেন এবং মনে করছেন যে, তারা হামে আক্রান্ত হতে পারেন তাদেরকে ইয়র্কডটসি/মিজলসরিপোর্টিংয়ে ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা ইয়র্ক রিজিয়ন পাবলিক হেলথকে আপনার ঝুঁকি মূল্যায়নে সহায়তা করবে। পাশাপাশি সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগকে অগ্রাধিকার দেবে।

যারা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন তাদের পরিবারের সদস্যদের দুই ডোজ হামের ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করার পরামর্শও দিয়েছে স্বাস্থ্য ইউনিটটি। যাদের জন্ম ১৯৭০ সালের আগে তারা শৈশবে হামে আক্রান্ত হয়ে থাকতে পারেন এবং তাদের মধ্যে রোগটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়েছে। ভ্যাকসিন নিজেকে সুরক্ষিত রাখার সবচেয়ে সহজ উপায়। পাশাপাশি ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন রোগ থেকে আপনার কমিউনিটিকে সুরক্ষিত রাখারও সর্বোত্তম উপায় এটি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.