Latest Posts

চাঙ্গা হচ্ছে মেরিটাইম পর্যটন

- Advertisement -

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে নিউ ব্রান্সউইক থেকে মেবনি অঙ্গরাজ্যে যাওয়া মানুষের সংখ্যা কমতির দিকে। স্ট্যাটিস্টিকস কানাডার সাম্প্রতিক উপাত্ত বলছে, মে মাসে যুক্তরাষ্ট্র থেকে কানাডিয়ানদের ফিরতি যাত্রা ২০২৪ সালের মে মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ হ্রাস পেয়েছে।

- Advertisement -

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলমান থাকায় এবং প্রেসিডেন্ট ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার আলাপ তোলার পর কয়েক মাস ধরেই এই প্রবণতা দেখা যাচ্ছে। তবে উপাত্ত বলছে, মেরিটাইম পর্যটনের জন্য আমেরিকান পর্যটকদের আগমন স্বাভাবিক রয়েছে। নিউ ব্রান্সউইকে সামান্য হ্রাস পেলেও নোভা স্কশিয়ায় ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নিউ ব্রান্সউইক, ফ্রেডেরিক্টনের হার্ট আইল্যান্ড আরভি রিসোর্টে এই সপ্তাহে ক্যাম্পার, সুইমার এবং মিনিগল্ফারদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। রিসোর্ট ব্যবস্থাপকের প্রত্যাশা, মৌসুমের বাকি সময়েই একই রকম ব্যস্ততা থাকবে। কারণ, আমেরিকা থেকে অনেক দর্শনার্থী আসছেন।

রিসোর্ট ব্যবস্থাপক ডেবি ম্যাকডোনাল্ড বলেন, মুদ্রা বিনিময় হার উচ্চ হওয়ার কারণে যুক্তরাষ্ট্র থেকে অনেক মানুষ এখানে আসছেন। এটার কারণ আমরা সবকিছুর মাঝখানে অবস্থান করছি। আমরা অনেকটা মেরিটিাইমের প্রবেশদ্বার। সুতরাং লোকজন এখানে এসে থামছেন। কিছুটা বিশ্রাম নিচ্ছেন। এরপর ওয়াটার পার্ক পরিদর্শন করছেন।

ম্যাকডোনাল্ডের হিসাব অনুযায়ী, আরভি পার্ক গত বছরের চেয়ে এ বছর ২০ শতাংশ বেশি ব্যস্ত এবং মৌসুমের বাকি সময়েল জন্য তাদের সব কক্ষ প্রায় বুকড হয়ে গেছে।

আমেরিকান পর্যটকরা যদি ব্যবসা নাও দেন তাহলে কানাডিয়ানরা দেবেন, যারা দেশেই অবস্থান করতে চাইছেন। ম্যাকডোনাল্ড বলেন, আমি মনে করি এর কারণ কানাডার বহু মানুষ এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে চান না।
ম্যাকডোনাল্ডের এই পর্যবেক্ষণ বিচ্ছিন্ন কিছু নয়। ফান্ডি ন্যাশনাল পার্কের টিপসি রেস্টুরেন্টের মালিক জেরেমি উইলবারও এই মৌসুমে বহু আমেরিকান ভ্রমণকারীকে দেখেছেন, যারা কানাডার প্রতি তাদের সমর্থন লকুাচ্ছেন না। তিনি বলেন, তারা যে যুক্তরাষ্ট্র থেকে এসেছেন সেটা যে তারা লুকাবেন সে ব্যাপারে তারা নিশ্চিত। তারা এখানে এসেছেন আমাদের সাহায্য করার জন্য এবং তাদেরকে পেয়ে আমরা খুশি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.