Latest Posts

আলো দিয়ে যাই-এর প্রস্তুতি আড্ডা

- Advertisement -

আগামী ২৬ অক্টোবর রবিবার টরন্টোর ডন অন ড্যানফোর্থে ‘আলো দিয়ে যাই’-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আবৃত্তিরযুগলবন্দী’র দ্বিতীয় পর্ব। এই আবৃত্তি সন্ধ্যাকে সামনে রেখে গত ১৮জুলাই শুক্রবার স্থানীয় রেড হট তন্দুরীতে একটা প্রস্তুতি আড্ডা’র আয়োজন করা হয়। আলো দিয়ে যাই-এর কর্মী, শুভানুধ্যায়ী, টরন্টোর সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই প্রস্তুতি আড্ডা আলোচনা, পরিকল্পনার পাশাপাশি আড্ডা, গান কবিতায় একটা চমৎকার সন্ধ্যায় পরিণত হয়। যুগলবন্দী নিয়ে সবার বিভিন্ন পরামর্শ ও অনুপ্রেরণায় আবৃত্তি শিল্পীদ্বয় এবং আলো দিয়ে যাই-এর সকলেই ছিলেন আনন্দিত ওউৎসাহিত।

- Advertisement -

আলো দিয়ে যাই-এর আলোক-কর্মী মম কাজীর পরিচালনায় এই প্রস্তুতি সভায় শুভেচ্ছা ও শুভকামনা জানানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে মূল‍্যবান মতামত ও পরামর্শ দান করেন টরন্টোর বাঙালি কমিউনিটিরসামাজিক সাংস্কৃতিক অঙ্গণের পরিচিতমুখ ব্যক্তিত্ব ফয়জুল করিম, নওশের আলী, ম‍্যাক আজাদ, শামীম চৌধুরী, সৈয়দা রুখসানা বেগম, রিফাত নূয়েরীন, আরিয়ান হক, মোঃ শাকিল, শেখ মো. আনোয়ার হোসেন, সোমা সাইদ, সাইদুল খান, ডঃ মাহাতাব শাওন, পারমিতা তিন্নী,তানিয়া নূ্র, ফারজানা‌ মনি, পাপনজিৎ দে, ফারহানা চোধুরী লিমা, সোমা হোসেন, ইকবাল হোসেন, সামিট সাহা, শিমুল, মাহমুদা কাউসার ত্বিষা-সহ আরও অনেকে। এই প্রস্তুতি আড্ডার তত্ত্বাবধানে ছিলেন আলোক-কর্মী জেবুন নেসা জেরিন ও ফারজানা সোনিয়া।

আবৃত্তির যুগলবন্দী- দ্বিতীয় পর্বের পৃষ্ঠপোষকদের মধ্যে জনাব ওয়াজিররহমান মুরাদ ও একেএম জহির উদ্দিন দুই আবৃত্তিশিল্পীকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে একটা সুশৃংখল, সুপরিকল্পিত ও মানসম্মত আবৃত্তি সন্ধ্যার প্রত্যাশা ব্যক্ত করেন। এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়ে উভয়েই আনন্দিত বলে উল্লেখ করে ভবিষ্যতেও আলো দিয়ে যাই-এর এধরণের সৃজনশীল আয়োজনের সাথে থাকার আগ্রহ প্রকাশ করেন। এই দুই পৃষ্ঠপোষকের হাতে আয়োজনের টিকেট তুলে দেয়ার ভেতর দিয়ে আবৃত্তির যুগলবন্দী’র টিকেট বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

আবৃত্তির যুগলবন্দী’র দ্বিতীয় পর্বের দুই আবৃত্তিশিল্পী ফারহানা আহমেদ ও ফ্লোরা নাসরিন ইভা উপস্থিত সকলকে তাঁদের উপস্থিতি, পরামর্শ ও সার্বিক সহযোগিতার আশ্বাসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা তাদের প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত সকলের মতামত ও পরামর্শ যথাসাধ্য অন্তভুর্ক্ত করার ভেতর দিয়ে এই পরিকল্পনা চূড়ান্ত করবেন বলে উল্লেখ করেন। তারা দু’জনেই টরন্টোর কবিতা ও আবৃত্তিপ্রিয় সকলকে ২৬ অক্টোবরের আবৃত্তি সন্ধ্যায় সাদর আমন্ত্রণ জানান।

নৈশভোজের পর একান্ত ঘরোয়া আবহে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সোমা সাঈদ, শামীম চৌধুরী ও ফারজানা লিমা এবং আবৃত্তি করেন এই আয়োজনের প্রাইম পৃষ্ঠপোষক ওয়াজির রহমানমুরাদ।

আলো দিয়ে যাই-এর আলোক-কর্মী জামিল বিন খলিল সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার শুভেচ্ছায়, সমর্থনে, সহযোগিতায় ও প্রাণবন্তউপস্থিতিতে একটা ঝলমলে কবিতাময় সন্ধ্যার আশাবাদ ব্যক্ত করে প্রস্তুতি আড্ডার সমাপ্তি করেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.