Latest Posts

হংকংয়ের নিন্দায় কানাডা

- Advertisement -
বেশ কিছু কানাডিয়ানসহ বিশ্বব্যাপী গণতন্ত্রপন্থী কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হংকং

বেশ কিছু কানাডিয়ানসহ বিশ্বব্যাপী গণতন্ত্রপন্থী কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হংকং। এ ঘটনায় হংকংয়ের নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে কানাডা সরকার।

বিদেশে অবস্থানরত ১৯ জনকে গ্রেপ্তারে তথ্য সরবরাহের বিনিময়ে শুক্রবার পুরস্কার ঘোষণা করেছে হংকং পুলিশ। পুলিশ তাদেরকে বিদেশে ধ্বংসাত্মক সংগঠন বলে অভিহিত করেছে, যারা বেইজিংয়ের আরোপিত জাতীয় নিরাপত্তা আইন লংঘনকারী।

- Advertisement -

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা শুক্রবার দেওয়া ওই বিবৃতিতে বলেছে, হংকংয়ে বেইজিং আরোপিত জাতীয় নিরাপত্তা আইনে যাদের লক্ষ্যবস্তু করা হয়েছে তাদের মধ্যে কানাডিয়ানরাও অন্তর্ভুক্ত। পাশাপাশি কানাডার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন ব্যক্তিরাও আছেন লক্ষ্যবস্তু হিসেবে। কানাডিয়ান অথবা কানাডায় যারা বসবাস করেন তাদেরকে হুমকি, ভীতি ও বিদেশে নিপীড়নসহ আন্তঃদেশীয় নির্যাতনের যে চেষ্টা হংকং করছে কানাডা তা মেনে নেবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হংকংয়ের এই উদ্যোগ চীনের আন্তঃদেশীয় নির্যাতনের মাধ্যমে পরিস্থিতি আরও বেশি নাজুক করারই সামিল।

হংকংয়ের পুলিশ বাহিনী শুক্রবার এক বিবৃতিতে বলেছে, হংকং পার্লামেন্ট নামে গ্রুপটি আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও তথাকথিত হংকং সংবিধান চায়। তারা অবৈধভাবে চীনের মৌলিক ব্যবস্থা খাটো করতে বা বিতাড়িত করতে চায়। অথবা সিটি বা চীনে ক্ষমতাসীন ইনস্টিটিটিউশনগুলোকে ক্ষমতাচ্যুত করতে চায়।

পুলিশের অনুরোধেল পরিপ্রেক্ষিতে সিটির আদালত আন্দোলনকারী এলমার ইউয়েন, জনি ফক, টনি চোইম ভিক্টর হো, কিউং কা-ওয়াই এবং আরও ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে বিদেশে বসে হংকং পার্লামেন্টের জন্য নির্বাচন আয়োজনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অভিযোগ আনা হয়েছে গ্রুপটির সদস্য হওয়ারও।

গত ৩০ জুন ফেসবুকে দেওয়া গ্রুপটির বিবৃতি অনুযায়ী, মোবাইল অ্যাপ এবং অনলাইন ভোটিং সিস্টেমের মাধ্যমে নির্বাচনে ১৫ হাজার ৭০০টি বৈধ পড়ে। প্রার্থী এবং নির্বাচিত সদস্যরা তাইওয়ান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেনসহ বিভিন্ন অঞ্চলে বসবাসকারী।

গ্রুপটি নিজেদের হংকং পার্লামেন্ট বলে দাবি করলেও এর নির্বাচন আয়োজন কমিটি গঠিত হয়েছে কানাডায়। এর প্রভাব খুব সীমিত।

১৯ জন অধিকারকর্মীদের মধ্যে ইউয়েন, হো, ফক এবং চোইকে গ্রেপ্তারে তথ্য দিয়ে সাহায্য করলে ১ লাখ ২৭ হাজার ৪০০ হংকং ডলার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। এর আগে যখন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তখন এই পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বাকি ১৫ জনকে গ্রেপ্তারে তথ্যের বিনিময়ে ২৫ হাজার ৪৮০ হংকং ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই ব্যক্তিদের ব্যাপারে তথ্য দিতে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.