
শিগগিরই নিত্যপণ্যের দাম আরেক দফা মূল্যবৃদ্ধির মুখে পড়তে যাচ্ছেন কানাডিয়ানরা। এর মধ্যে রয়েছে ট্রেডিং কার্ড থেকে শুরু করে গাড়ি পর্যন্ত। কারণ, কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে।
১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক ও পাল্টা শুল্কের অর্থ দাঁড়াবে ব্যবসার বাড়তি ব্যয়। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান আ মিউস এন গেমস এরই মধ্যে মূল্যবৃদ্ধির অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। ট্রেডিং কার্ডের মতো তাদের কিছু সামগ্রীর খরচ এরই মধ্যে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দি কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেসেস (সিএফআইবি) বলেছে, উচ্চ ব্যয় এবং ভোক্তা চাহিদা কম থাকায় কোম্পানিগুলো এখন ব্যবসা সম্প্রসারণে হিমশিম খাচ্ছে।
কানাডিয়ানরা এরই মধ্যে গ্রোসারি ও আবাসনের উচ্চ মূল্যের মধ্যে রয়েছেন। ম্যাচ অটোর মিচেল এটকিন বলেন, আটোসাঁটো বাজেটের কারণে লোকজন নতুন গাড়ি ক্রয় থেকে বিরত রয়েছেন।

