Latest Posts

সামার ম্যাকিন্টোশের প্রথম স্বর্ণ জয়

- Advertisement -
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপে প্রথ স্বর্ণ জিতেছেন কানাডার সামার ম্যাকিন্টোশ

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপে প্রথ স্বর্ণ জিতেছেন কানাডার সামার ম্যাকিন্টোশ। এখনো চারটি ইভেন্ট বাকি রয়েছে।

সিঙ্গাপুরের এই চ্যাম্পিয়নশীপে ব্যক্তিগত ইভেন্টে পাঁচটি স্বর্ণ জয়ের লক্ষ্য রয়েছে ম্যাকিন্টোশেন। এর মধ্যে প্রথম স্বর্ণটি এসেছে অষ্টমদিনে রোববার ৪০০ মিটার ফ্রিস্টাইলে। একমাত্র আমেরিকান কিংবদন্তি মাইকেল ফেলপসই বিশ্বচ্যাম্পিয়নশীপে ব্যক্তিগত ইভেন্টে পাঁচটি স্বর্ণ জিতেছেন এখন পর্যন্ত। অলিম্পিকেও তিনি পাঁচটি স্বর্ণ জিতেছেন।

- Advertisement -

১৮ বছল বয়সী টরন্টোর বাসিন্দা ম্যাকিন্টোশ স্বর্ণ জিতলেও নিজের গড়া ৩ মিনিট ৫৬ দশমিক ২৬ সেকেন্ডের রেকর্ড ভাংতে পারেননি। এই ইভেন্টে ৩ মিনিট ৫৮ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন চীনের লি বিংজি। ৩ মিনিট ৫৮ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আমেরিকান সাঁতারু কেটি লেডেকি।
এক বছর আগে অনুষ্ঠিত অলিম্পিকেও লেডেকি এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। রৌপ্য জিতেছিলেন ম্যাকিন্টোশ। আর স্বর্ণ জিতেছিলেন অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ানি টিটমাস।

টিটমাস এক বছর সাঁতার থেকে বিরতি নিয়েছেন এবং এরপর ম্যাকিন্টোশের কাছে তার রেকর্ড খুইয়েছেন। ৯ বারের স্বর্ণ বিজয়ী লেডেকির জন্য বিশ^ চ্যাম্পিয়নশীপে এটা ২৭তম পদক। সব মিলিয়ে বলা যায়, লেডেকির বিস্ময়কর এক ক্যারিয়ার। লেডেকি প্রথম অলিম্পিক স্বণ পদক পনা ২০১২ সালে লন্ডনে। এরপর ২০১৩ সালে বার্সেলোনায় বিশ^ চ্যাম্পিয়নশীপের মধ্য দিয়ে চ্যাম্পিয়নশীপ পদক ঝুলিতে পুরতে শুরু করেন।

৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জেতার ২৫ মিনিট পর ম্যাকিন্টোশ ফিরে আসেন এবং ২০০ মিটার ব্যক্তিগত মিডলের জন্য কোয়ালিফাই করেন। এজন্য তিনি সময় নেন ২ মিনিট ৭ দশমিক ৩৯ সেকেন্ড। ২ মিনিট ৮ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন আমেরিকান সাঁতারু অ্যালেক্স ওয়ালশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.