Latest Posts

সালমোনেলা সংক্রমণে আরও দুজন হাসপাতালে

- Advertisement -

গ্রোসারি স্টোরে বিক্রি হওয়া এবং স্যান্ডউইচ তৈরিতে ব্যবহৃত শুকরের মাংস সংশ্লিষ্ট সালমোনেলা সংক্রমণ আরও বেড়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

- Advertisement -

পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা বলেছে, এপ্রিল থেকে এখন পর্যন্ত ৮৪ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে নয়জনকে।

গত জুনে পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা শেষবারের মতো এ সংক্রান্ত তথ্য দেওয়ার পর থেকে আরও প্রায় এক ডজন আক্রান্ত হয়েছেন।

পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা বলেছে, রিয়া ব্র্যান্ড জেনোয়া সালামি সুইট, রিয়া ব্র্যান্ড জেনোয়া সালামি হট এবং বোনা ব্র্যান্ডের মাইল্ড জেনোয়া সালামির সঙ্গে এই সংক্রমণ সম্পর্কিত।

দি কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি অন্টারিও, আলবার্টা এবং ম্যানিটোবা থেকে ১০ জুন এসব পণ্য প্রত্যাহার করেছে।

শুকরের মাংস সংশ্লিষ্ট সালমোনেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আলবার্টায়, ৬৭ জন। এ ছাড়া অন্টারিওতে ১৫ জন এবং ম্যানিটোবায় একজন অসুস্থ্য হয়েছেন। এ ছাড়া আলবার্টায় ভ্রমণের ফলে ব্রিটিশ কলাম্বিয়াতেও একজন রোগটিতে আক্রান্ত হয়েছেন।

সালমোনেলা হচ্ছে খাদ্যবাহিত ব্যাকটেরিয়া সংক্রান্ত অসুস্থতা, যা কোনো ব্যক্তি আক্রান্ত হওয়ার পর কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ছড়াতে পারে। এমনকি তাদের মধ্যে আক্রান্তের কোনো লক্ষণ না দেখা গেলেও। শিশু, গর্ভবতী নারী, বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল তাদের ক্ষেত্রে এই সংক্রমণ মারাত্মক এমনকি প্রাণঘাতী হতে পারে।

পাবলিক হেলথ এজেন্সি অব কানাডার সংক্রমণ ব্যবস্থাপনা পরিচালক এপ্রিল হেক্সেমার বলেন, কোনো ব্যক্তির অসুস্থ্য হওয়া ও সংক্রমিত হওয়ার মধ্যে তথ্য জানানোর ক্ষেত্রে বিলম্ব হয়ে থাকে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.