
২২টি সিফুড কোম্পানি এবং সংশ্লিষ্ট সংস্থাকে কার্বন ফুটপ্রিন্ট হ্রাসে সহায়তা করতে ১৭ লাখ ৩০ হাজার ডলার ব্যয় করবে বলে জানিয়েছে নোভা স্কশিয়া সরকার। ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার মন্ত্রী কেন্ট স্মিথ বলেন, এই অর্থের বেশিরভাগ ব্যয় হবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মাছধরার যান ক্রয় এবং সৌর প্যানেল স্থাপনে সহায়তার মাধ্যমে জীবাশ্ম জ¦ালানির ব্যবহার কমিয়ে আনতে।
যেসব প্রতিষ্ঠান এই তহবিল পাবে তাদের মধ্যে নোভা স্কশিয়ার পিক্টুর আসাদালিয়া ফিশারিজ অন্যতম। হাইব্রিড ডিজেল-ইলেক্ট্রিক লবস্টার বোট বাবদ তাদেরকে আড়াই লাখ ডলার দেওয়া হবে। পাশাপাশি নোভা স্কশিয়ার মেটেঘান সেন্টারের লবস্টার হাব ইনকর্পোরেশন নতুন একটি লবস্টার পাউন্ডের জন্য জ¦ালানিদক্ষ রেফ্রিজারেশনের জন্য পাচ্ছে এক লাখ ডলার।
সিফুড প্রডিউচারস অ্যাসোসিয়েশন অব নোভা স্কশিয়ার প্রেসিডেন্ট ইয়ান ম্যাকআইজ্যাক বলেন, এই তহবিল প্রদেশগুলোর প্রক্রিয়াকরণ খাতকে আরও বেশি দক্ষ ও উৎপাদনশীল হতে সহায়তা করবে।
২০২৪ সালের জুন থেকে ৩৬টি প্রকল্প প্রাদেশিক মৎস্য বিভাগের এনার্জি এফিসিয়েন্সি ইনোভেশন ফান্ডের মাধ্যমে মোট ৩৫ লাখ ৪০ হাজার ডলার পেয়েছে। এই তহবিল অবশিষ্ট অর্থ রয়েছে ২৯ লাখ ৬০ হাজার ডলার। এ মাসের শেষ দিকে তৃতীয় দফায় তহবিলের জন্য আবেদন গ্রহণ করবে বিভাগটি।
ম্যাকআইজ্যাক বলেন, কানাডা সম্প্রতি বহু চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এই অবস্থায় সহজ করা ও আধুনিকায়নের প্রতিটি পদক্ষেপ বৈশি^ক প্রতিযোগিতায় টিতে থাকতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আমাদের সম্প্রদায় ও কর্মসংস্থানের জন্যও এটা জরুরি। প্রদেশ যে এসব চ্যালেঞ্জ বুঝতে পেরেছে এই বিনিয়োগই তার প্রমাণ এবং খাতটিকে এগিয়ে নিতে তারা কাজ করছে।

